আমবাসা ,২৩ নভেম্বর: – আমবাসা পুর পরিষদের ৮ টি আসনে কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে আমবাসায় মিছিল ও সভা করলো আমবাসা জেলা কংগ্রেস কমিটি। আমবাসা বাজারে সভা শুরুর আগে দলীয় প্রার্থীদের নিয়ে কর্মী সমর্থকরা এক মিছিল সংগঠিত করে। মিছিলটি আমবাসা বাজার এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এইদিনের সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রদেশ কংগ্রেসের সম্পাদক তুষার কান্তি মজুমদার, প্রাক্তন বিধায়ক দীবা চন্দ্র রাঙ্খল, জেলা কংগ্রেস কমিটির সভাপতি জেকব রৌখুম সহ অন্যান্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে আশিস কুমার সাহা বলেন রাজ্যে গণতন্ত্র বিপন্ন। শাসক দল বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখিয়ে বিরোধী প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহার করিয়েছে। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসনের সহায়তা পাওয়া যায়নি। যার ফলে অনেক জায়গায় মনোনয়ন পত্র জমা দেওয়া সম্ভব হয়নি। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিনি নির্বাচক মন্ডলীর কাছে আবেদন জানান কংগ্রেস প্রার্থীদের জয়যুক্ত করার জন্য।
আমবাসায় কংগ্রেস প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান আশিস কুমার সাহা
4
previous post