প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আগরতলা শহরে বিজেপির পদযাত্রা

oplus_140509184

আগরতলা : বৃহস্পতিবার থেকে সংসদে শুরু হল নারী শক্তি বন্ধন অধিনিয়ম নিয়ে বিশেষ অধিবেশন। সংসদে শুরু হওয়া এই বিশেষ অধিবেশন চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাজ্যে পদযাত্রা সংগঠিত করলো প্রদেশ বিজেপি। বৃহস্পতিবার বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটি ও গ্রামীণ জেলার পক্ষ থেকে আগরতলা শহরে পদযাত্রা সংগঠিত করা হয়। রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয় এই পদযাত্রা। পদযাত্রাটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এইদিনের মিছিলে ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা। বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় এক সাক্ষাৎকারে জানান নারী শক্তি বন্ধন অধিনিয়মের মাধ্যমে প্রধানমন্ত্রী চাইছেন ৩৩ শতাংশ মহিলাকে আইনের মাধ্যমে রাজনিতিতে স্বীকৃতি দিতে। লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করে মহিলাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার জন্য বিলটি নিয়ে চর্চা করছেন প্রধানমন্ত্রী।

Related posts

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে সি.আই.টি.ইউ-র উদ্যোগে প্যারাডাইস চৌমুহনীতে অনুষ্ঠিত হয় সভা

আগরতলার বেনুবন বিহারে বুদ্ধ জয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক সুচনা করলেন রাজ্যপাল

মে দিবস উপলক্ষ্যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা