5
আগরতলা : পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল সি.আই.টি.ইউ জিরানিয়া মহকুমা কমিটি। চম্পকনগর জিরানিয়া আসাম-আগরতলা জাতীয় সড়ক বেহাল দশা সহ ৪ দফা দাবিতে এই ডেপুটেশন প্রদান করা হয়। সি.আই.টি.ইউ জিরানিয়া মহকুমা কমিটি-র পক্ষ থেকে এক প্রতিনিধি দল এইদিন পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের হাতে স্মারক লিপি তুলে দেয়। পড়ে প্রতিনিধি দলের সদস্যরা জানান গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। তারা তাদের চার দফা দাবি গুলিও তুলে ধরে।