1
আগরতলা প্রতিনিধি : আগরতলা পুর নিগমের ৪৮ নং ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী চম্পা দে-র সমর্থনে হাঁপানিয়া মধ্য পাড়া এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার দলীয় কর্মী সমর্থকদের। প্রার্থী চম্পা দে-কে নিয়ে ভোট প্রচারে বেরিয়েছেন সিপিআইএম ডুকলি মহকুমা কমিটির সদস্য অরিন্দম বিশ্বাস, হাঁপানিয়া অঞ্চল কমিটির সম্পাদক আবুল হুসেন, পার্টি নেতা আশিষ চক্রবর্তী, আশীষ পাল, প্রাক্তন কর্পোরেটর তপন বিশ্বাস সহ অন্যান্যরা। সিপিআইএম নেতৃত্বরা দাবি করেন বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন। সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগের বিষয়ে তুলে ধরেছেন।