দিন দুপুরে আর.এম.এস চৌমুহনী এলাকায় এক রিক্সা চালককে মারধর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা

আগরতলা : দিন দুপুরে আগরতলা শহরে এক রিক্সা চালককে মারধর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা। অভিযুক্ত গাড়ির চালক সহ গাড়িতে থাকা এক মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় জনগণ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে রাজধানীর আর.এম.এস চৌমুহনী এলাকায়। জানা যায় এক রিক্সা চালক তার রিক্সা চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় পিছনে আসা একটি প্রাইভেট গাড়ি সাইড দেওয়ার জন্য বারে বারে হর্ন দিচ্ছিল। রিক্সা চালক রিক্সাটি সাইড করে নিচ্ছিল, এমন সময় প্রাইভেট গাড়িটি রিক্সায় লেগে যায়। রিক্সা চালক প্রতিবাদ করার সাথে সাথে গাড়ি চালক গাড়ি থেকে নেমে রিক্সা চালককে বেধড়ক ভাবে মারধর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন স্থানীয় লোকজন গাড়ি সহ গাড়ির চালক ও গাড়িতে থাকা এক মহিলাকে আটক করে। খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মী ও পুলিসকে। দমকল বাহিনীর কর্মীরা আহত রিক্সা চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে আসার পর অভিযুক্ত গাড়ির চালক ও আটক মহিলাকে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাকে কেন্দ্র করে আর.এম.এস চৌমুহনী এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

Related posts

জিবি হাসপাতালে এভি ফিস্টুলা ক্যাম্প সফলভাবে সম্পন্ন

আসন্ন পুর ও নগর নির্বাচনে ২১ টি পুর ও নগর সংস্থার সকল আসনে এনডিএ প্রার্থীরা জয়ী হবেঃমন্ত্রী সুশান্ত চৌধুরী

দুর্ঘটনায় আহত ব্যক্তির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবিকতার নজির গড়লেন মন্ত্রী সুশান্ত চৌধুরী