6
আগরতলা, ১৫ নভেম্বর: —প্রতিদিনের ন্যায় রবিবারও বাড়ি বাড়ি ভোট প্রচার করেন আগরতলা পুর নিগমের ১৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী পিনাকী চক্রবর্তী। এইদিন সকালে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে তিনি ১৬ নং ওয়ার্ড এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন। সাধারণ মানুষের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। পড়ে এক সাক্ষাৎকারে বিজেপি প্রার্থী পিনাকী চক্রবর্তী জানান বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। মানুষকে আশ্বাস দিয়েছেন তাদের প্রয়োজনে তাদের সাথে থাকবেন সর্বদা।