7
আগরতলা, ১৫ নভেম্বর: —রবিবার ভগবান বিরসা মুন্ডার ১৫১ তম জন্মবার্ষিকী। দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করলো প্রদেশ কংগ্রেসের এস.টি ডিপার্টমেন্ট। এইদিন প্রদেশ কংগ্রেস ভবনে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। উপস্থিত সকলে ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান আদিবাসীদের ভগবান বিরসা মুন্ডার ১৫১ তম জন্মবার্ষিকী রবিবার। সমগ্র দেশ জুড়ে দিনটি পালন করা হচ্ছে। ভগবান বিরসা মুন্ডাকে ধরতি আভা হিসাবে বলে থাকেন সকলে। একজন আদিবাসী পরিবারের যুবক হিসাবে ভগবান বিরসা মুন্ডা ব্রিটিশ শাসনকালে জমিদারদের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হন।