আগরতলা, ১৬ নভেম্বর:– জাতীয় সংবাদ দিবস উপলক্ষে সোমবার আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনাচক্র। এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, বরিষ্ঠ সাংবাদিক শেকর দত্ত, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, সহসভাপতি চিত্রা রায় সহ অন্যান্যরা। এইদিনের আলোচনা চক্রে আলোচনা করতে গিয়ে কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর বলেন মত প্রকাশের যেমন অধিকার রয়েছে। তেমনি মত প্রকাশের ক্ষেত্রে কিছু বাধ্য বাধকতাও রয়েছে। ২০২৬ সালে মিডিয়ার যে রুলস এসেছে তাতে সরকারি আধিকারিকদের মত প্রকাশের আধিকার দাপিয়ে দেওয়ার ক্ষমতা বেশি দেওয়া হয়েছে। আগে সাংবাদ মাধ্যম কোন বিষয়ে কথা বলতে পারবে, আর কোন বিষয়ে কথা বলতে পারবে না তা আদালতের হাতে ছিল, বর্তমানে তা প্রশাসনের হাতে চলে এসেছে। সাংবাদিকদের এই বিষয়টি বুঝতে হবে যে তারা কোথায় এসে দাঁড়িয়েছে। বাস্তবকে বুঝতে হবে।
সাংবাদিকদের বুঝতে হবে যে তারা কোথায় এসে দাঁড়িয়েছেঃকলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর
5