আগরতলা, ২৪ নভেম্বর:- আগরতলা রাধানগর স্থিত শ্রী শ্রী রাধা-মাধব মন্দিরে ২২৮তম মহারাস পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানকে ঘিরে ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে উৎসবমুখর হয়ে ওঠে গোটা রামনগর এলাকা। প্রত্যেক বছরই এই দিনটিতে রাস পূর্ণিমা উপলক্ষে মেলাও অনুষ্ঠিত হয়।
রাধা-মাধব মণিপুরী যুব সমাজ কমিটির উদ্যোগে এবং ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের (আইসিএ) সহযোগিতায় প্রত্যেক বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাধা-কৃষ্ণের লীলাকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা ও মণিপুরী সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
২২৮ বছরের ঐতিহ্যবাহী এই মহারাস পূর্ণিমা উৎসবের মধ্য দিয়ে ধর্মীয় ভাবধারার পাশাপাশি মণিপুরী সম্প্রদায়ের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরা হয়।
রাধামাধব মন্দিরের ২২৮তম মহারাস পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয়
21