আগরতলা, ২৭ নভেম্বর: উত্তর ত্রিপুরা পুলিশ ও বিএসএফ যৌথ ভাবে অভিযানে ৪ কোটি ৪০ লক্ষ টাকার নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার। গ্রেপ্তার করা হয়েছে ট্রাক গাড়ির চালককে। শুক্রবার উত্তর জেলা পুলিশ ও বিএসএফ যৌথ ভাবে অভিযান চালিয়ে একটি পণ্যবাহী ট্রাক গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাসি চালানোর পর উদ্ধার হয় ৪৪ হাজার বোতল নিষিদ্ধ কফসিরাপ। উদ্ধার হওয়া নেশা জাতীয় কফ সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৪০ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পানিসাগর মহকুমার পুলিশ আধিকারিক কিশৌলয় সিসোদিয়া। অসমের করিমগঞ্জ থেকে কাঠালতলী হয়ে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল এই গাড়িটি। গ্রেপ্তার করা হয়েছে ট্রাক গাড়ির চালক মোহম্মদ নজরুদ্দিনকে। তার বাড়ি চুড়াইবাড়ি থানার অন্তর্গত ফুলবাড়ি এলাকায়। পানিসাগর থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমার পুলিশ আধিকারিক কিশৌলয় সিসোদিয়া জানান পানিসাগর থানার পুলিশ ও বিএসএফ ১৯৯ নং বাহিনীর যৌথ অভিযানে এই সাফল্য পাওয়া গেছে।
পানি সাগর থানার পুলিশ ও বিএসএফ-এর যৌথ অভিযানে ৪ কোটি ৪০ লক্ষ টাকার নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার
3