Home » এবারের ভোটে মানুষ বেশ উৎসাহের সঙ্গে ভোটদান করছেনঃমুখ্যমন্ত্রী

এবারের ভোটে মানুষ বেশ উৎসাহের সঙ্গে ভোটদান করছেনঃমুখ্যমন্ত্রী

by sokalsandhya
0 comments

আগরতলা, ২৭ নভেম্বর: ভোট আসে ভোট যায়। আর প্রত্যেকটি ভোট অথবা নির্বাচনকে কেন্দ্র করে নানা অভিযোগ উত্থাপিত হয়। বিশেষ করে বিরোধী চেয়ারে যারা থাকেন, তাদের অভিযোগ বেশি থাকে। আর অভিযোগ উঠে সাধারণত শাসক দলের ক্ষমতাধারীদের বিরুদ্ধেই। রাজ্যে আগে ক্ষমতার মসনদে আসীন ছিল বামেরা। তখন তাদের বিরুদ্ধে ভোটকে প্রহসনে পরিণত করার অভিযোগ উঠত। কিন্তু কালের নিয়মে এখন তারা বিরোধীর আসনে। ক্ষমতায় এখন গেরুয়া শিবির বিজেপির নেতৃত্বে জোট সরকার। তাই নিয়ম মেনে এবার বিজেপির বিরুদ্ধেই অভিযোগ তুললেন বিরোধী নেতৃত্ব। নির্বাচন কমিশনের পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী ২৭ নভেম্বর অর্থাৎ শুক্রবার একযোগে অনুষ্ঠিত হয় রাজ্যের পুর ও নগর সংস্থার নির্বাচন। তাই এই নির্বাচনে হেভিওয়েট ভোটদাতা হিসেবে ছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা এবং পূর্বতন সরকারের মুখ্যমন্ত্রী মানিক সাহা। ডাঃ মানিক সাহা এদিন নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন আগরতলার মহারাণী তুলসীবতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ কেন্দ্রে। নিজের ভোট প্রদান করে সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ভোটকে ঘিরে মানুষের মধ্যে একটা উৎসাহ রয়েছে এবং আমার মনে হয় এবারের ভোটদানে একটা ইতিহাস তৈরি হবে। সুন্দরভাবে ভোট দিতে পেরে মানুষও বেশ খুশি। এখন পর্যন্ত কোন জায়গায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমার কাছে নেই। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী আরও বলেন, কোন কিছু অভিযোগ থাকলে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করলে সংশ্লিষ্ট আধিকারিকরা নিশ্চয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সেই সঙ্গে সিপিএম প্রার্থী আক্রান্ত হওয়া এবং পোলিং এজেন্ট দিতে না পারার অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী জানান, এবিষয়ে আমার কাছে কোন ধরনের খবর নেই। আর এসব তাদের একটি রুটিন জব। এটা তো করবে তারাই। ভোটদান শেষ হয়ে গেলে সমস্ত খবর পাওয়া যাবে। তবে নির্বিঘ্নে ভোটদান করা খুবই প্রয়োজন। মানুষের সাংবিধানিক অধিকার এটা। এরমধ্যে কেউ যাতে বাধাপ্রাপ্ত না হয় সেটাই আমি চাই। এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আগরতলার নির্দিষ্ট ভোট কেন্দ্রতে নিজের পছন্দের প্রার্থীকে ভোটদান করেন। সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানান, যে তাদের দলের মহিলা প্রার্থীরা আক্রান্ত হয়ে রক্তাত্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে। পুর ও নগর নির্বাচনকে ঘিরে অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্যেও শেষ কথা বলবে জনতারই রায়। এরজন্য অপেক্ষা করতে হবে আগামী ২ ডিসেম্বর ভোট গণনা পর্যন্ত।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles