আগরতলা : অলিম্পিক দিবস উপলক্ষ্যে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে অল ত্রিপুরা কেরাম অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলার রাম ঠাকুর সংঘে এক প্রদর্শনী ক্যারাম ম্যাচ অনুষ্ঠিত হয়। এইদিনের এই প্রদর্শনী ম্যাচের উদ্বোধন করেন ত্রিপুরা অলম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায়। উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি, ত্রিপুরা কেরাম এসোসিয়েশনের সম্পাদক সহ অন্যান্যরা। মূলত রাজ্যের যুবকদের নেশার কবল থেকে বাঁচাতে ক্যারাম খেলার সাথে যুবকদের যুক্ত করার লক্ষ্য নিয়ে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রিপুরা অলম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায় জানান অলিম্পিক দিবস উপলক্ষ্যে ত্রিপুরা কেরাম এসোসিয়েশনের উদ্যোগে এই প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছে। দীর্ঘ দিন ধরে ত্রিপুরা কেরাম এসোসিয়েশনের নাম নিয়ে তাল বাহানা চলছিল। ত্রিপুরা কেরাম এসোসিয়েশনের নাম দিয়ে বহিঃরাজ্যের খেলোয়াড়রা খেলছি। বর্তমানে ত্রিপুরা কেরাম এসোসিয়েশনের রাহু মুক্তি হয়েছে।
দীর্ঘ দিন ধরে ত্রিপুরা কেরাম এসোসিয়েশনের নাম নিয়ে তাল বাহানা চলছিলঃসুজিত রায়
1
previous post