নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর: পুর ও নগর নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের জয়ী করার আহ্বান ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের। রবিবার সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের নেতৃত্ব শান্তি রঞ্জন দেবনাথ বলেন দেশ ও রাজ্যের আর্থ সামাজিক অবস্থা ভয়াবহ। গণতন্ত্র ভুলুণ্ঠিত। বিজেপির জন বিরোধী নীতির কারণে নিম্ন বিত্ত, মধ্য বিত্ত এবং শিক্ষক কর্মচারীরা হাঁসফাঁস করছে। সাধারণ মানুষের জীবন যাত্রা চরম সঙ্কটের মধ্যে রয়েছে। শাসক দল নানান উন্নয়নের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি পেয়ে চলছে। শিক্ষক কর্মচারীদের ডিএ বকেয়া রয়ে গেছে। এতে করে কর্মচারীদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ২৭ নভেম্বর রাজ্যে পুর ও নগর সংস্থার নির্বাচন হবে। এই নির্বাচনে তিনি কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।
পুর ও নগর নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের জয়ী করার আহ্বান জানালো ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন
1