Home » স্বাভাবিক প্রসবের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে রাজধানীতে পদ যাত্রা

স্বাভাবিক প্রসবের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে রাজধানীতে পদ যাত্রা

by sokalsandhya
0 comments

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর: স্বাভাবিক প্রসবের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে রাজধানীতে পদ যাত্রা। সিজারিয়ান প্রসবের ক্রমবর্ধমান প্রবণতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্বাভাবিক প্রসবের পাশাপাশি সম্মানজনক মাতৃত্বকালীন স্বাস্থ্য সেবার প্রচারে রবিবার সকালে আগরতলায় অনুষ্ঠিত হয় ‘নেশন-ওয়াইড ওয়াক ফর ন্যাচারাল বার্থ’ সচেতনতা মূলক পদযাত্রা। সোসাইটি অফ মিডওয়াইভস ইন্ডিয়া-এর উদ্যোগে আয়োজিত এই পদযাত্রায় মিডওয়াইফ, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, মা, পরিবার পরিজন সহ সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। মূলত ১৮ থেকে ৩৫ বছর বয়সি তরুণ তরুণীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়। মাতৃত্বকালীন স্বাস্থ্য, স্বাভাবিক প্রসবের গুরুত্ব, অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসবের ঝুঁকি এবং প্রসবকালীন মহিলাদের প্রতি সম্মানজনক আচরণ ও সঠিক স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার বার্তা তুলে ধরেন উদ্যোক্তারা। পদযাত্রাটি আগরতলার আইজিএম কমপ্লেক্স থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনঃরায় আইজিএম কমপ্লেক্সে এসে শেষ হয়। আগরতলায় এই কর্মসূচির সমন্বয়ক ছিলেন ডাঃ দেবী চক্রবর্তী।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles