Home » সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র ফারাক যত দ্রুত সম্ভব কমিয়ে আনার চেষ্টা চলছেঃমুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র ফারাক যত দ্রুত সম্ভব কমিয়ে আনার চেষ্টা চলছেঃমুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

by sokalsandhya
0 comments

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর: প্রদেশ বিজেপির অবসরপ্রাপ্ত ও প্রবুদ্ধজন প্রকোষ্ঠ-দের উদ্যোগে অনুষ্ঠিত হয় সভা। রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সভায় আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন আগরতলা পুর নিগম এলাকার পুকুর গুলি পরিত্যক্ত অবস্থায় ছিল। বর্তমানে পুর নিগম এলাকার পুকুর গুলিকে সংস্কার করে ব্যবহার যোগ্য করা হয়েছে। এয়ারপোর্ট রোড ফোর লেন করা হয়েছে। বিগত অর্থ বছরে ১ হাজার ৫০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। এই বছর এখনো পর্যন্ত ১ হাজার ৫০০ কোটি টাকার উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্প চালু করা হয়েছে। কথায় কথায় চিকিৎসার জন্য মানুষের বাইরে যাওয়ার প্রবণতা বর্তমানে কমে গেছে। পূর্বতন সরকারের সময় সাধারণ মানুষের সাথে শাসক দলের নেতাদের কোন সম্পর্ক ছিল না। সরকারি কর্মচারীরা স্বাধীন ভাবে কাজ করতে পারতো না। বর্তমানে রাজ্যে কর্ম সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান মুখ্যমন্ত্রী। বর্তমান রাজ্য সরকার সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করে। সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র ফারাক যত দ্রুত সম্ভব কমিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন অষ্টম বেতন কমিশন নিয়ে ইতিমধ্যে তিনি অর্থমন্ত্রীর সাথে কথা বলেছেন। কমিউনিস্টরা সরকারি কর্মচারীদের শ্রেণী শত্রু ভাবতো। তাদের সময়ে এক মন্ত্রী বলেছিল সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করলে বিলেতি মদের দোকানের লাইন লম্বা হবে। তাদের সময় বদলির ভয় দেখিয়ে তাদের কর্মচারী সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধি করতো বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন বামফ্রন্ট সরকারের সময় ভালো মানুষ হতে গেলে সিপিআইএম করতে হতো। এইটা ছিল তাদের চিন্তা ভাবনা। এইদিনের সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুরনিগমের বিদায়ী মেয়র দীপক মজুমদার, সংগঠনের পক্ষে সমর রায় সহ অন্যান্যরা।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles