Home » বিশালগড়ের নেতাজিনগরে গৃহস্তের বাড়ির সামনে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার রেখে গেলো কে বা কারা

বিশালগড়ের নেতাজিনগরে গৃহস্তের বাড়ির সামনে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার রেখে গেলো কে বা কারা

by sokalsandhya
0 comments

বিশালগড় , ২৯ নভেম্বর:– এই যেন অবাক করার ঘটনা। চুরির প্রায় দুই মাস পর গৃহস্তের বাড়ির সামনে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার রেখে গেলো কে বা কারা। বিশালগড়ের নেতাজিনগরের বাসিন্দা শেফালি দাস নম-র বাড়িতে ২৬ সেপ্টেম্বর চুরির ঘটনা ঘটে। পরবর্তী সময় শেফালি দাস নম বিশালগড় থানায় চুরির মামলা দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিস বিভিন্ন জায়গা থেকে ৬ জন চোরকে গ্রেপ্তার করে। দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ চুরি যাওয়া দুইটি বালা, একটি স্বর্ণের চেইন ও নগর ১ লক্ষ টাকা উদ্ধার করতে ব্যর্থ হয়। বর্তমানে ধৃতরা জেলে রয়েছে। এরই মধ্যে ঘটে গেল এক অবাক করার ঘটনা। রবিবার রাতে কে বা কারা শেফালি দাস নম-র বাড়ি থেকে চুরি যাওয়া দুইটি বালা ও স্বর্ণের চেইনটি ওনার বাড়ির মূল ফটকের পাশে রেখে দিয়ে চলে যায়। শেফালি দাস নম জানান রবিবার সকালে তিনি বাড়ির মূল ফটক খুলতে গিয়ে দেখতে পান একটি কাগজ দিয়ে পেচিয়ে কে বা কারা ওনার বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার রেখে দিয়ে গেছে। বিশালগড় থানার ওসি বাবুল দাস জানান শেফালি দাস নম-র বাড়ি থেকে চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশ এখনো পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তারা জেলে রয়েছে। এখনো তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এরই মধ্যে কে বা কারা চুরি যাওয়া দুইটি বাবা ও স্বর্ণের চেইনটি শেফালি দাস নম-র বাড়ির মূল ফটকের পাশে রেখে দিয়ে গেছে। এতে পারে এই চোরের দল অপর সদস্য এই স্বর্ণালঙ্কার রেখে দিয়ে গেছে। তিনি আরও জানান ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে এই চুরির ঘটনার সাথে যারাই যুক্ত রয়েছে সকলকে গ্রেপ্তার করা হবে। প্রশ্ন হচ্ছে এই চোরের দলের অপর কোন সদস্য এই স্বর্ণালঙ্কার শেফালি দাস নম-র বাড়ির মূল ফটকের পাশে রেখে গেছে, নাকি ধৃতদের মধ্যে কারো পরিবারের লোকজন এই স্বর্ণালঙ্কার রেখে দিয়ে গেছে। এখন দেখার পুলিশের তদন্ত কি রহস্য বেরিয়ে আসে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles