Home » কলমচৌড়া থানার অন্তর্গ নয়নজলা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বেধড়ক মারধরের অভিযোগ বিএসএফ-এর বিরুদ্ধে

কলমচৌড়া থানার অন্তর্গ নয়নজলা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বেধড়ক মারধরের অভিযোগ বিএসএফ-এর বিরুদ্ধে

by sokalsandhya
0 comments

বক্সনগর , ২৯ নভেম্বর:- গ্রাম প্রধানের উপর বিএসএফ-এর বর্বরোচিত হামলার অভিযোগ। ঘটনা কলমচৌড়া থানার অন্তর্গত নয়নজলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায় রবিবার সকাল আনুমানিক সাড়ে ৯ টা নাগাদ পুটিয়া বিওপিতে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে দুপুরিয়াবান্দ চৌমুহনীতে গাঁজা বিরোধী অভিযান চালায়। একটি পরিত্যক্ত জায়গা থেকে সামান্য কিছু গাঁজা পায় বিএসএফ জওয়ানরা। নয়নজলা গ্রাম পঞ্চায়েতের প্রধান আজাদ মোস্তফা পেশায় একজন মুদি দোকানদার। বিএসএফ জওয়ানরা অভিযান শেষে ফিরে আসার সময় আজাদ মোস্তফার দোকানে গিয়ে তার নাম জানতে চায়। আজাদ মোস্তফা জানান তিনি নিজের নাম বলার পর বিএসএফ জওয়ানরা জানতে চায় এই গ্রামের প্রধান কে। তখন তিনি জানান তিনি নিজেই গ্রাম প্রধান। এই কথা বলার পর বিএসএফ জওয়ানরা ওনাকে টেনে হিঁচড়ে দোকান থেকে বের করে বেধড়ক ভাবে মারধর শুরু করে। একটা সময় আজাদ মোস্তফা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। তখন বিএসএফ জওয়ানরা তার অবস্থা আশঙ্কা জনক দেখে তাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। ঘটনার পর গ্রামবাসীরা রক্তাক্ত অবস্থায় আজাদ মোস্তফাকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় বক্সনগর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে জিবি হাসপাতালে রেফার করে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত হয়ে উঠে। এই ঘটনার প্রতিবাদে কলমচৌরা থানার সামনে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। গ্রামবাসিদের দাবি অভিযুক্ত বিএসএফ জওয়ানদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles