আগরতলা : সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক বিপিন দেববর্মা, প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনিত সরকার সহ অন্যান্যরা। এইদিনের যোগদান সভায় তিপ্রা মথা ত্যাগ করে ২৪ জন এবং টিএসপি ত্যাগ করে ২ জন ভোটার বিজেপি দলে যোগদান করে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি দলে বরণ করে নেন যোগদান সভায় উপস্থিত বিজেপি নেতৃত্বরা। এইদিনের যোগদান সভায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক বিপিন দেববর্মা বলেন এইদিন তিপ্রা মথা ও টিএসপি ত্যাগ করে বাপি রূপিণীর নেতৃত্বে ২৬ জন ভোটার বিজেপি দলে যোগদান করেছে। যোগদানকারিদের মধ্যে রয়েছে টিএসপি-র ব্রজ গোপাল দেববর্মা, উত্তম দেববর্মা।
বিপিন দেববর্মার হাত ধরে বিজেপি দলে যোগদান করল ২৬ ভোটার
4