আগরতলা, ১৪ নভেম্বর: সিআইটিইউ রাজ্যন কমিটির উদ্যোগগে আগরতলা ওরিয়েন্ট চৌমুহনীতে শনিবার অনুষ্ঠিত হয় শ্রমজীবী জনতার সুবিশাল জনসমাবেশ। সমাবেশে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এ. করিম, সভাপতি সুদীপ দত্ত, রাজ্যয় কমিটির সাধারন সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, রাজ্য সভাপতি মানিক দে, শ্রমজীবী নারী নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য সহ অন্যান্যরা। এইদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেস কুমারের কাছে নির্বাচন কমিশনের বাকি দুই সদস্য ১৪ টি চিঠি লিখেছিলেন। যদিও তাদেরকে নির্বাচন কমিশনের সদস্য করেছিলেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু তারা অন্যায় সহ্য করতে না পেরে প্রতিবাদ করেছে। তারপর দেশ জুড়ে স্লোগান উঠে জ্ঞানেস কুমার পদত্যাগ করে। জ্ঞানেস কুমারের জন্য এমন ব্যবস্থা করা হয়েছে, যাতে করে তিনি নিজে থেকে পদত্যাগ না করলে আর কেউ তাকে পদ থেকে সরাতে পারবে না। এমনকি তার বিরুদ্ধে কোন ব্যবস্থাও গ্রহণ করা যাবে না। এই ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। কারণ এই জ্ঞানেস কুমার তাদের ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তাই জ্ঞানেস কুমারকে তার পদ থেকে সরাতে হবে। এসআইআর বন্ধ করতে হবে। নতুন করে যে ভোটার তালিকা তৈরি করা হয়েছে, তা বাতিল করতে হবে। যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাদের নাম পুনঃরায় ভোটার তালিকায় তুলতে হবে। দেশের সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। এই সংবিধানকে রক্ষা করতে হবে। এই দাবি গুলিকে সামনে রেখে লড়াইকে একটি নতুন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ভারতবর্ষের গণতান্ত্রিক আন্দোলন একটা নতুন মোড় নিচ্ছে। মূল্য বৃদ্ধির সমস্যা, বেকারদের কাজের সমস্যা, শিক্ষা স্বাস্থ্য পুঁজিপতিদের হাতে তুলে দিয়ে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। বিগত সাড়ে ৮ বছর ধরে ত্রিপুরা রাজ্যে অরাজকতা চলছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। আইনের শাসনের জায়গায় জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে বলে অভিযোগ করেন মানিক সরকার। তিনি আরও বলেন আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে কর্নেল চৌমুহনী এলাকায় বামফ্রন্টের কর্মী সমর্থকরা যখন প্রচার করছিল, তখন তাদের উপর আক্রমণ সংগঠিত করেছে শাসক দলের দুষ্কৃতিরা। যারা আক্রমণ করেছে তাদের কোন দোষ নেই। পয়সার বিনিময়ে তাদেরকে ভাড়া করে নির্বাচনে পূর্বে কাজে লাগানো হচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য। কিন্তু জীবনে দৈনন্দিন যে মৌলিক সমস্যা, সেই সমস্যা থেকে তারাও মুক্ত নয়। তাদেরকে ব্যবহার করা হচ্ছে। আইন-শৃঙ্খলা নেই রাজ্যে। অপরদিকে জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কথায় কথায় বলেন আইন আইনের রাস্তায় চলবে। বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ছাপ্পা ভোট দিতে গিয়ে যে যুবক ধরা পড়েছিল, তাকে বিলোনিয়া পুর পরিষদ নির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। সোনামুড়ার এক গরু চোর, চিনি চোর জনজাতিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। অথচ তার বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নি। রাজ্যের রাস্তা ঘাটের হাল বেহাল। ত্রিপুরা রাজ্যকে গণতন্ত্রের শ্মশানে পরিণত করেছে। আর এই শ্মশানের প্রহরী মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রীসভার সদস্যরা। সিআইটিইউ রাজ্য কমিটির উদ্যোরগে আয়োজিত এইদিনের জনসমাবেশে সংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়। সমাবেশকে কেন্দ্র করে সংগঠনের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়।
রাজ্যে আইনের শাসনের জায়গায় জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছেঃমানিক সরকার
4