3
মোহনপুর , ২৯ নভেম্বর: সিধাই থানা এলাকায় ধ্বংস করা হলো ১ লক্ষ ১৫ হাজার গাঁজা গাছ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে সিআরপিএফ ১২৪ নং বাহিনী, টিএসআর এবং সিধাই থানার পুলিশ যৌথ ভাবে গাঁজা চাষ বিরোধী অভিযান চালায় রাঙাছড়া গ্রাম পঞ্চায়েত এবং বড়গাথা এডিসি এলাকায়। এই অভিযানে ১৭ থেকে ১৮ একর জায়গা থেকে প্রায় ১ লক্ষ ১৫ হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়। এইদিনের অভিযানে নেতৃত্বে ছিলেন মোহনপুরের মহকুমা পুলিশ আধিকারিক আশীষ দাসগুপ্ত। মহকুমা পুলিশ আধিকারিক জানান গাঁজা চাষ ও মাদক কারবার রুখতে এই ধরনের অভিযান আগামীদিনেও অব্যাহত থাকবে। নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে মোহনপুর মহকুমা জুড়ে এই অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে স্পষ্ট ভাবে জানিয়ে দেন তিনি।