Home » জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব আয়োজিত কর্পোরেট টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের খেতাব নিজেদের করে নিল আই.এল.এস

জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব আয়োজিত কর্পোরেট টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের খেতাব নিজেদের করে নিল আই.এল.এস

by sokalsandhya
0 comments

আগরতলা, ২৯ নভেম্বর:– জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব আয়োজিত পঞ্চম কর্পোরেট টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের খেতাব নিজেদের করে নিল আই.এল.এস। ফাইন্যাল খেলায় আই.এল.এস ক্রিকেট দল ৪৬ রানে পরাজিত করে এিপুরা স্টেইট ইলেক্ট্রিসিটি কর্পোরেশন লিমিটেড ক্রিকেট দলকে। প্রথম সেমিফাইনালে আই.এল.এস ৪৫ রানে পরাজিত করে হেনোসিলেটকে। দ্বিতীয় সেমিফাইনালে এিপুরা স্টেইট ইলেক্ট্রিসিটি কর্পোরেশন লিমিটেড ৫ উইকেটে পরাজিত করে এিপুরা গ্রামীন ব্যাঙ্ককে। ফাইনাল ম্যাচে প্রথম ব্যাটিং করতে নেমে আই.এল.এস নির্ধারিত ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে। আই.এল.এস-এর হয়ে প্রহর অপরাজিত ৮৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে এিপুরা স্টেইট ইলেক্ট্রিসিটি কর্পোরেশন লিমিটেড নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান তুলতে সক্ষম হয়। ম্যাচ শেষে চ্যাষ্পিয়ন দল আই.এল.এস এবং রার্নাস দল এিপুরা স্টেইট ইলেক্ট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর হাতে ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা। এইদিন ফাইন্যাল ম্যাচকে কেন্দ্র করে আমতলী স্কুল মাঠে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রনব সরকার, আমতলী থানার ওসি রানা চ্যার্টার্জি, এিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী, জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সুপ্রভাত দেবনাথ, সচিব অভিষেক দে সহ অন্যান্যরা। এইদিন সমাপ্তি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার বলেন জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব সমগ্র বছর খেলা ধুলার সাথে যুক্ত থাকে। সাংবাদিকদের শরীর চর্চা খুবই জরুরি। এই কাজটা করছে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব। নেশার বিরুদ্ধে একমাত্র হাতিয়ার খেলাধুলা।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles