Home First post সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

by sokalsandhya
0 comments

আগরতলা : সারা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। শনিবার অনাবিল আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে উদযাপিত হয় পবিত্র ঈদ উল ফিতর। এদিন আগরতলাস্থিত গেদু মিয়া মসজিদে ঈদের বিশেষ নামাজ আদায় করে ইসলাম ধর্মাবলম্বীরা। ঈদের নামাজে সামিল হন সব বয়সের মানুষ। ঈদ উল ফিতরের দিন প্রতিটি ইসলাম ধর্মাবলম্বী নারী-পুরুষের জীবনে অশেষ তাৎপর্য ও মহিমায় অনন্য। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানের সিয়াম সাধনার শেষে শাওয়ালের এক ফালি উদিত চাঁদ নিয়ে আসে পরম আনন্দ ও খুশির ঈদের আগমনী বার্তা। সিয়াম পালনের দ্বারা রোজাদার যে পবিত্রতা ও পরিচ্ছন্নতার সৌকর্য দ্বারা অভিষিক্ত হন, ইসলামের যে আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ-তিতিক্ষা, দানশীলতা, উদারতা, ক্ষমা, মহানুভবতা, সাম্যবাদিতা ও মনুষ্যত্বের গুণাবলি দ্বারা বিকশিত হন, এর গতিধারার প্রবাহ অক্ষুণ্ন রাখার শপথ গ্রহণের দিন হিসাবে ঈদ উল ফিতর সমাগত হয়। সুদীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ প্রতিটি ইসলাম ধর্মাবলম্বীর ঘরে নিয়ে আসে আনন্দের সওগাত। গেদুমিয়া মসজিদের ইমাম ঈদ উল ফিতর উপলক্ষ্যে রাজ্যের সকল অংশের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি পবিত্র ঈদ উল ফিতরের তাৎপর্য তুলে ধরেন।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles