Home » বিলাসবহুল যাত্রীবাহী বাস থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার সিধাই থানার পুলিশ

বিলাসবহুল যাত্রীবাহী বাস থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার সিধাই থানার পুলিশ

by sokalsandhya
0 comments

আগরতলা, ২৭ নভেম্বর: বিলাসবহুল যাত্রীবাহী বাসে করে গাঁজা পাচারের প্রচেষ্টা ভেস্তে দিল সিধাই থানার পুলিশ। জানা যায় আগরতলার রাধানগর বাস স্ট্যান্ড থেকে রওনা হয়ে মোহনপুরের উপর দিয়ে যাওয়ার সময় কামাখ্যা মন্দির সংলগ্ন এলাকায় শুক্রবার বিকালে সিধাই থানার পুলিশ TR-01C-1395 নাম্বারের বিলাসবহুল একটি বাস গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় ৬০ কেজি প্যাকেটজাত শুকনো গাঁজা। গ্রেপ্তার করা হয় বাস গাড়ির চালককে। একই সাথে গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মোহনপুরের মহকুমা পুলিশ আধিকারিক ও সিধাই থানার ওসি। ধৃত বাস চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles