Home » শিক্ষিত নতুন প্রজন্মকে বিজেপির সাথে যুক্ত করতে হবেঃমুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

শিক্ষিত নতুন প্রজন্মকে বিজেপির সাথে যুক্ত করতে হবেঃমুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

by sokalsandhya
0 comments

Agartala : বর্তমান সরকারকে আগলে রাখতে হবে। পুরানো দিনের কথা ভুলে গেলে চলবে না। পুরানো দিনের কথা যুব সমাজ জানে না। পূর্বতন সরকারের সময় অসংখ্য বিরোধী কর্মী সমর্থক খুন হয়েছে। সেই বিরোধী বলতে কংগ্রেস কর্মী সমর্থকরা খুন হয়েছে। বর্তমানে আবার কংগ্রেস ও সিপিআইএম এক হয়েছে। সিপিআইএম-এর পার্টি অফিস থেকে কংগ্রেসের পতাকা বের হয়। আবার কংগ্রেসের অফিস থেকে সিপিআইএম-এর পতাকা বের হচ্ছে। অদ্ভুত বিষয়। তাদের অস্থিরতার রাজনীতি থেকে ত্রিপুরাবাসি বেরিয়ে এসেছে। উন্নয়নের নিরিখে বর্তমানে বিজেপি কর্মীরা মানুষের কাছে যাচ্ছে। আগরতলা শহরের কি উন্নয়ন হয়েছে মানুষ নিজের চোখে দেখতে পারছে। আগরতলা শহরের পরিত্যক্ত পুকুর গুলি সংস্কার করা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রায় ২৪ হাজার নিয়মিত পদে চাকুরি দেওয়া হয়েছে। অস্থায়ী ও চুক্তি ভিত্তিক সব মিলিয়ে প্রায় ৫০ হাজার চাকুরি দেওয়া হয়েছে এখনো পর্যন্ত। আগরতলা পুর নিগমের ৩৩ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী অভিজিৎ মল্লিকের সমর্থনে বটতলা আপনজন ক্লাব সংলগ্ন এলাকায় আয়োজিত জনসভায় এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ৩৫ বছরের রাজত্ব আর ৫ বছরের জোট রাজত্ব মানুষ দেখেছে। সেই সময় মানুষ দেখেছে খুন, সন্ত্রাস, লুটপাট, অগ্নিসংযোগ। সেই সময় মানুষ আতঙ্কের পরিবেশ দেখেছে। নতুন প্রজন্মকে বিজেপির সাথে যুক্ত করতে হবে। যেই পরিবারের কেউ রাজনীতিতে নেই, সেই পরিবারের একজনকে বিজেপির সাথে যুক্ত হতে হবে। শিক্ষিত যুব সমাজকে বিজেপির সাথে যুক্ত হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এইদিনের জনসভায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সাথে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী জহর সাহা, মন্ডল সভাপতি শ্যামল কুমার দেব, বিজেপি প্রার্থী অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা। জনসভায় এইদিন বিজেপির কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles