আগরতলা, ১৪ নভেম্বর: আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে প্রায় প্রতিদিন কোন না কোন বিজেপি প্রার্থীর হয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। শনিবার মুখ্যমন্ত্রী পুর নিগমের ৩৪ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী তুষার কান্তি ভট্টাচার্যের হয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী কথা বলেন গণদেবতাদের সাথে। তাদের সুবিধা অসুবিধা গুলির বিষয়ে অবগত হন। এবং সমস্যা গুলির দ্রুত সমাধানের আশ্বাস দেন। একই সাথে বিজেপি প্রার্থী তুষার কান্তি ভট্টাচার্যর হয়ে গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন। পড়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান পুর নিগমের ৩৪ নং ওয়ার্ডে তুষার কান্তি ভট্টাচার্যর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তার থেকে একটা বিষয় স্পষ্ট আগরতলা পুর নিগম পুনঃরায় বিজেপির পক্ষে আসতে চলেছে। পুর নিগম এলাকার ৯০ শতাংশ কাজ হয়ে গেছে। আরও ১০ শতাংশ কাজ বাকি রয়েছে। সেই গুলিও আগামিদিনে হয়ে যাবে।
মানুষের ব্যাপক সাড়া থেকে স্পষ্ট পুর নিগমের ৫১ টি ওয়ার্ডেই বিজেপি প্রার্থীরা জয়ী হবেঃমুখ্যমন্ত্রী
4