Home » কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুর ও নগর নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনারের অফিসে ধর্না কংগ্রেসের

কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুর ও নগর নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনারের অফিসে ধর্না কংগ্রেসের

by sokalsandhya
0 comments

আগরতলা, ১৭ নভেম্বর: —  আসন্ন পুর ও নগর নির্বাচনে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর দাবি জানিয়ে ময়দানে নামল প্রদেশ কংগ্রেস। এই দাবিতে সোমবার আগরতলা সচিবালয়ে রাজ্য নির্বাচন কমিশনারের চেম্বারের সামনে ধর্নায় বসলেন কংগ্রেস নেতৃত্ব। এই আন্দোলন কর্মসূচির নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। ছিলেন বিধায়ক গোপাল রায় সহ দলের আরো অন্যান্য নেতৃত্ব। এদিন দুপুর থেকেই কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনার পি কে চক্রবর্তীর অফিসের সামনে জড়ো হন কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা। পরবর্তী সময়ে এই খবর পেয়ে সেখানে হাজির হন পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক বিশাল কুমার। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয় সেজন্য সেখানে যান আইজি আইন শৃঙ্খলা মনচাক ইপ্পারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পরবর্তী সময়ে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে এই ইস্যুতে আন্দোলনরত কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন জেলাশাসক এবং আইজি আইন শৃঙ্খলা। সেখানে সিদ্ধান্ত হয় যে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হবে। এজন্য ৭২ ঘণ্টা অর্থাৎ তিনদিনের সময় চেয়ে নেন জেলাশাসক। আর প্রশাসনের এই সিদ্ধান্তে সহমত জানান কংগ্রেস নেতৃত্বও। তবে তিনদিনের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles